শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে মৌলভীবাজারে আজিজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথে মৌলভীবাজারে আজিজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন

X

মানববন্ধন

মৌলভীবাজারে আজিজ হত্যার প্রতিবাদে  এবং এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে হাজারো মানুষের অংশগ্রহণে সিলেটের  বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তীব্র ক্ষোভ ও বিচার পাওয়ার দাবিতে জুমার নামাজের পর থেকেই হাজারো স্থানীয় বাসিন্দারা ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের পিছরমুখ এলাকায় ‘বৃহত্তর আমতৈল গ্রামের সর্বস্তরের জনগণ’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

আমতৈল দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক আহমদের সভাপতিত্বে আমতৈল গ্রামের শিক্ষক মাওলানা আছাব উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল আজিজের মতো একজন মানুষকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় মূল হোতা হিসেবে যাকে আটক করেছে পুলিশ, তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এই ব্যক্তি এমন ঘটনা ঘটাতে পারেন, এটা আমরা বিশ্বাস করি না। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, বিএনপি নেতা এনাম শাহ্।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন নিহত আব্দুল আজিজের বড়ভাই আব্দুল হাই। পরে, পরিবারের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের ছোটভাই মাওলানা আব্দুল্লাহ। তিনি প্রশাসনের কাছে তার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।

রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমতৈল গ্রামের বাসিন্দা মাহতাব উদ্দিন বলেন, আব্দুল আজিজ যে আড়তে কাজ করতেন, সেই আড়তের মালিক নুর ইসলামের কাছে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা রেখেছিলেন আজিজ। সেই টাকা ফেরত চাওয়াই কাল হয়েছে তাঁর। টাকা নিয়ে বাগবিতণ্ডা করে রাগে বাড়িতে ফিরে এসেছিলেন আজিজ। তাকে নুর ইসলামই কল দিয়ে তাঁর ওখানে নিয়ে যান। পরে নুর ইসলাম ও তাঁর ভাইয়েরা আব্দুল আজিজকে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নেছার আহমদ, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নুর মিয়া মেম্বার, বিএনপি নেতা মধু মিয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেরুজ্জামান, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশীদ, বিএনপি নেতা কালন মিয়া, ১নং ওয়ার্ডের মেম্বার রাকিব আলী, বিএনপি নেতা আতাউর রহমান আলতাই, শায়েখ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা কাওছার আহমদ, তুবাই আহমদ, বিএনপি নেতা সিরাজ, ছুরত, রফিকুল ইসলাম, সংগঠক শানুর আলী, শ্রমিক নেতা আমিরুল ইসলাম, মোহাম্মদ আলী, জিলাল আহমদ, হুমায়ুন রশীদ প্রমুখ।

মানববন্ধন শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং খুনিদের দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে বিশেষ মোনাজাত করেন মানববন্ধনের সভাপতি মুফতি ফারুক আহমদ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুম থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে আব্দুল আজিজের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওখানে নুর ইসলাম নামের এক ব্যক্তির শুটকির আড়তে চাকুরি করতেন। এ ঘটনার মূল হোতা হিসেবে পুলিশ সোলেমান মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});