শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডেতে মুস্তাফিজের বদলি সাইফউদ্দিন, টি২০তে তাসকিন

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ওয়ানডেতে মুস্তাফিজের বদলি সাইফউদ্দিন, টি২০তে তাসকিন

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:০২ পিএম  আপডেট: ১০.০৭.২০২৬ ১০:০৫ পিএম  (ভিজিট : ২)

মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ

X

মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ

পাঁচ বছর পর আচমকাই ওয়ানডে খেলার হাতছানি মোহাম্মদ সাইফ উদ্দিনের সামনে। চোটে ছিটকে পড়া মুস্তাফিজুর রহমানের জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। মুস্তাফিজ না থাকায় বদলে গেছে তাসকিন আহমেদকে নিয়ে পরিকল্পনাও। জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলে এরপর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাবে অভিজ্ঞ পেসার।

হারারেতে প্রথম ওয়ানডেতে চোটে পড়ায় ৬ ওভার বোলিং করে মাঠ ছাড়েন মুস্তাফিজ। ফিট হয়ে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগতে পারে তার। দেশে ফিরে পুনর্বাসন চলবে তার। এটিই দুয়ার খুলে দিয়েছে সাইফের দলে ফেরার।

যেখানে খেলার পর থমকে আছে তার ওয়ানডে ক্যারিয়ার, সেখান থেকেই হতে পারে নতুন শুরু। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে এই হারারে স্পোর্টস ক্লাব মাঠেই।

মূলত, বাংলাদেশ টি২০ দলের অংশ হিসেবে জিম্বাবুয়েতে গিয়েছেন তিনি। ওয়ানডেতে তার ফেরায় সেটি ছিল বড় প্রভাবক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সাইফউদ্দিন টি২০ দলের সঙ্গে (জিম্বাবুয়েতে) গিয়েছে। মুস্তাফিজ যখন প্রথম ওয়ানডেতে চোটে পড়েছে, তখন নতুন কাউকে নিয়ে আসার মতো আর সুযোগ নেই।’

২০১৭ সালে অভিষেক হলেও চোট জর্জর ক্যারিয়ারে ২৯ ওয়ানডে খেলতে পেরেছে সাইফ। ৪১ উইকেট শিকারের পাশাপাশি দুই ফিফটিতে ৩৬.৩০ গড়ে করেছেন ৩৬২ রান। আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

এলপিএলে জাফনা কিংসের খেলার অনাপত্তিপত্র পাওয়ায় টি২০ সিরিজের দলে ছিলেন না তাসকিন। তবে মুস্তাফিজের শূন্যতা পূরণে এখন তার দিকেই হাত বাড়াতে হচ্ছে, বললেন প্রধান নির্বাচক,‘ আমাদের একজন গুরুত্বপূর্ণ বোলার চোটে পড়েছে। এজন্য তাসকিনকে রেখে দেওয়া হয়েছে। ওখানে (জিম্বাবুয়ে সিরিজ) শেষ করে সে (এলপিএলে) চলে যাবে।’

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এলপিএলের প্রথম দিনেই মাঠে নামবে জাফনা কিংস। পরের ম্যাচ ১৯ জুলাই। এই দুই ম্যাচে খেলতে পারবেন না তাসকিন। বুলাওয়ায়ো কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বুধবার শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ। পরের দুই ম্যাচ আগামী শুক্রবার ও ১৯ জুলাই।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});