শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ২০২৬ / আর্জেন্টিনা ম্যাচের আগে সেরা ফুটবলারকে হারাল সুইজারল্যান্ড

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ খেলতে নামছে তারা। তবে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। এবারের বিশ্বকাপে দলটির সেরা খেলোয়াড় যিনি, সেই ইয়োহান মানজাম্বিই আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারছেন না।

২০ বছর বয়সী এই সুইস ফরোয়ার্ড এ পর্যন্ত ২০০ মিনিটে মাঠে কাটিয়ে গোল করেছেন তিনটি, অ্যাসিস্ট করেছেন দুটি। মানজাম্বি মাঠে থাকা অবস্থায় সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬টি গোল করেছে। কিন্তু তাকে ছাড়া খেলা ২৮০ মিনিটে গোল মাত্র একটি।

হাঁটুর ইনজুরির কারণে কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও খেলতে পারেননি মানজাম্বি, আর সেই চোটই তাকে আর্জেন্টিনার বিপক্ষ ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন বলেন, ‘দুর্ভাগ্যবশত, মানজাম্বির চোট আমাদের অনেক বড় ক্ষতি করে দিল। এটি সত্যিই বড় ধাক্কা। সে দারুণ ফর্মে ছিল। আনন্দ নিয়ে খেলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সে খেলতে পারছে না।’

আগামীকাল সকাল ৭টায় শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});