শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সীরাত পাঠক ফোরামের উদ্যোগে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সীরাত পাঠক ফোরামের উদ্যোগে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সীরাত পাঠক ফোরাম, জবি’র উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫’-এর লিখিত পরীক্ষা। ‘রাসূলে আরাবি (সা.)’ গ্রন্থের ওপর ভিত্তি করে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩২৬ ও ৩২৭ নম্বর কক্ষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতার প্রথম ধাপ হিসেবে গত ৯ নভেম্বর ২০২৫ অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। পরে উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে সেরা ১০০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

লিখিত পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সীরাত পাঠক ফোরাম, জবি’র পরিচালক মো. মিলন হাসান ও সহকারী পরিচালক মো. রাসেল। এছাড়াও সংগঠনের সদস্য হাবিব মোহাম্মদ ফারুক ও মো. শাকিল আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সীরাত পাঠক ফোরাম, জবি’র পরিচালক মো. মিলন হাসান বলেন, “শিক্ষার্থীদের মাঝে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ২০২০ সাল থেকে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এবারও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। তরুণ সমাজের নৈতিক চরিত্র গঠনে সীরাত পাঠের বিকল্প নেই।”

ফোরামের সহকারী পরিচালক মো. রাসেল বলেন, “বহুনির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্রুত মূল্যায়ন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে, ইনশাআল্লাহ।”

আয়োজকরা জানান, ২০২০ সাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিতভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});