শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অশ্রুসিক্ত নোরা ফাতেহি

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বিশ্বকাপের স্বপ্নভঙ্গের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারলেন না বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। প্রিয় দল মরক্কোর বিদায়ের পর গ্যালারিতেই অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। পাশে থাকা সমর্থকরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও চোখের জল থামাতে পারেননি এই তারকা। এবারের বিশ্বকাপে অন্যতম চমক ছিল মরক্কো। শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে দলটি শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিল।

 তবে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের। এমবাপ্পে ও দেম্বেলের গোলে স্বপ্নভঙ্গ হয় মরক্কোর। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। তবে তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো নিয়ে বিপাকে পড়েন তিনি। শেষ পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ হেঁটে দ্রুত স্টেডিয়ামে পৌঁছান এবং ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে গ্যালারিতে প্রবেশ করেন। পুরো ম্যাচজুড়েই মরক্কোর সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। 

কিন্তু শেষ বাঁশি বাজার পরই সেই উচ্ছ্বাস বদলে যায় হতাশা আর কান্নায়। ম্যাচের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও মন খারাপের ইঙ্গিত দেন নোরা। কান্না ও ভাঙা হৃদয়ের ইমোজি শেয়ার করে তিনি দলের বিদায়ের কষ্ট প্রকাশ করেন। দীর্ঘদিন ধরেই মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে নোরার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে।

যদিও তারা কেউই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবে মরক্কোর বিদায়ের পর হাকিমি ও তার সতীর্থদের লড়াইয়ের প্রশংসা করে নোরা লিখেছেন, তারা গর্ব করার মতো ফুটবল খেলেছেন। একই সঙ্গে দলের গোলরক্ষক ইয়াসির বোনোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ফুটবলের প্রতি নোরা ফাতেহির ভালোবাসা নতুন নয়। ছোটবেলায় নিজেও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। যদিও শেষ পর্যন্ত বিনোদন জগতেই নিজের ক্যারিয়ার গড়েন। এবারের বিশ্বকাপেও বিভিন্ন আয়োজনে সক্রিয় ছিলেন তিনি। 

ফিফার অফিশিয়াল মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানেও ‘সির সির’ গানে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। তবে নিজের সমর্থিত দলের বিদায়ে শেষ পর্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এই বলিউড তারকা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});