শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চৌদ্দগ্রামে মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কামাল আটক

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

চৌদ্দগ্রামে মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কামাল আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৩০ পিছ ইয়াবা ও ২৩ বোতল বিদেশী মদসহ কামাল হোসেন ভুঁইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

আটককৃত কামাল হোসেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মোহাম্মদ আলী ভুঁইয়ার ছেলে। শনিবার (১১ই জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক তারেক আকাশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আমানগন্ডা গ্রামে কামাল হোসেন ভুঁইয়ার বাড়িতে অভিযান চালায় চৌদ্দগ্রাম থানার এসআই তারেক আকাশ ও এএসআই মিঠুন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম। অভিযানকালে পুলিশ ২৩০ পিছ ইয়াবা ও ২৩ বোতল বিদেশী মদসহ কামাল ভুঁইয়াকে আটক করে।

সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে কামাল ভুঁইয়া মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া মহাসড়কের পাশে নোয়াপাড়া এলাকায় নতুন বাড়িতে নারীদের দিয়ে অনৈতিক কাজ এবং অনলাইন জুয়া পরিচালনা করতো। ফলে উঠতি বয়সের ছেলে-মেয়েদের চরিত্র ধ্বংসের পথে। এলাকায় কথিত আছে, তাকে আটক করার পর ১০ মিনিটও রাখতে পারবে না। তাঁর সাথে কতিপয় প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকায় সাধারণ মানুষ ভয়ে কথা বলার সাহস পেতো না। এদিকে মাদকসহ কামাল ভুঁইয়াকে আটক করায় পুলিশকে অভিনন্দন জানায় নোয়াপাড়া ও আমানগন্ডা গ্রামের সচেতন মহল।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ বলেন, মাদকসহ কামাল ভুঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});