শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ক্রসফায়ারে শিশু ধর্ষকের মৃত্যুর খুশিতে মিষ্টি বিতরণ!

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

ক্রসফায়ারে শিশু ধর্ষকের মৃত্যুর খুশিতে মিষ্টি বিতরণ!

মিষ্টি বিতরণ

X

মিষ্টি বিতরণ

পশ্চিমবঙ্গের বারুইপুরে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারের ঘটনাকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেছেন উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বিবেকানন্দ নগরের বাসিন্দাদের একাংশ।

গত সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এর অভিযানে তিনি নিহত হন।

এনকাউন্টারের পর শ্যামনগরে স্থানীয় বাসিন্দাদের একাংশ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন। তারা ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান এবং মিষ্টি বিতরণ করে ঘটনাকে স্বাগত জানান। অনেককে শঙ্খ বাজাতেও দেখা যায়।

প্ল্যাকার্ডে লেখা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন এবং ‘দিনে ধরা, রাতে খরচ প্রতিশ্রুতি রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন।

বিক্ষোভে অংশ নেওয়া সঙ্গীতা দাস বলেন, বারুইপুরের ঘটনার মতো অপরাধ যারা করবে, তাদের সবার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। এতে ভবিষ্যতে এমন অপরাধ কমবে এবং নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবেন বলে তিনি মনে করেন।

আরেক অংশগ্রহণকারী রূপসা বিশ্বাস বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি বলেন, দিনে ধরা, রাতে খরচ—মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই অবস্থানকে আমরা সমর্থন করি।

এদিকে, বারুইপুরের ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়িতে ভাঙচুর এবং গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম ও এসটিএফ যৌথ অভিযানে চারজনকে গ্রেফতার করে। তদন্তে উঠে আসে, প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে সিসিটিভি ফুটেজে নাবালিকার হাত ধরে নিয়ে যেতে দেখা গেছে।

পুলিশের দাবি, রাতে বারুইপুরের সূর্যপুর এলাকায় তদন্তে নিয়ে গেলে প্রভাস মণ্ডল পুলিশের একটি রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন এবং এক রাউন্ড গুলি চালান। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তিনি নিহত হন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});