পত্নীতলায় মাদক সংশ্লিষ্ট অপরাধে নারী আটক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:০১ পিএম (ভিজিট : ০)

X
নারী আটক
পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য সংশ্লিষ্ট অপরাধে জড়িত এক মহিলাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
শুক্রবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত উপজেলার পাইকড় গামের রাইহানের স্ত্রী সুফিয়া (৪০) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদণ্ড দিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠায়।
উক্ত সুফিয়ার বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।