বান্দরবান জেলা পরিষদে খাদ্য সহায়তায় হাসি ফুটবে পনেরো হাজারের বেশি পরিবার

বান্দরবান জেলা পরিষদে খাদ্য সহায়তায় হাসি ফুটবে পনেরো হাজারের বেশি পরিবার

বান্দরবান জেলা পরিষদে খাদ্য সহায়তায় হাসি ফুটবে পনেরো হাজারের বেশি পরিবার

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দুর্যোগকালীন বরাদ্দ থেকে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

দৈনিক বাংলাদেশ বুলেটিনকে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের পাশাপাশি বান্দরবানের বন্যাদুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির প্রতি নিবিড় নজর রাখছেন। 

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জন্য ৪০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগের এই সময়ে খাদ্যশস্যটি বান্দরবানবাসীর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠেছে।”

পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ও খাদ্যসংকটে পড়া পরিবারের তালিকা পরিষদের সদস্য-সদস্যা, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।

জেলা পরিষদ জানায়, বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি—জেলার সাতটি উপজেলায় পর্যায়ক্রমে এ খাদ্য সহায়তা বিতরণ করা হবে। পরিষদের সদস্য-সদস্যা, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্যাকবলিত এলাকার বাসিন্দা মাসুমা, মেচিং মারমা, শৈমে মারমা, ইরা তঞ্চঙ্গ্যা, রহিম ও সুমন চাকমা জানান, সাম্প্রতিক বন্যায় জেলার অধিকাংশ পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগ দুর্গত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি বয়ে আনবে এবং তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

এর আগে বন্যার প্রথম দিন থেকেই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও জরুরি খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।