বন্যার্তদের সহায়তায় বেতনের অর্থ দেবেন গাজীপুরের সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা

বন্যার্তদের সহায়তায় বেতনের অর্থ দেবেন গাজীপুরের সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা

বন্যার্তদের সহায়তায় বেতনের অর্থ দেবেন গাজীপুরের সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ০)

X

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের সহায়তায় গাজীপুরের সংসদ সদস্যরা এক মাসের এবং জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করবেন।

রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন সহায়তায় নিজের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন।

এরপর সভায় উপস্থিত সরকারি দপ্তরের প্রধানরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানান। তারা এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তায় প্রদান করবেন বলে জানান।

সভায় জানানো হয়, গাজীপুরের পাঁচটি আসনের সংসদ সদস্যরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ জেলা প্রশাসকের কাছে জমা দেবেন। একইভাবে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের অর্থ সংগ্রহ করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।