সোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগল!

ঢাকা ইনফো২৪
জুলাই ১৩, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগল!

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ০)

আগের রাউন্ডেই বাদ পড়া ব্রাজিল সমর্থকরা পেয়েছে ট্রলের সামান্য খোরাক

X

আগের রাউন্ডেই বাদ পড়া ব্রাজিল সমর্থকরা পেয়েছে ট্রলের সামান্য খোরাক

‘চোরের দলের খেলা কবে’ লিখে গুগলে সার্চ দিলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের তথ্য দেখানো হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেক ব্যবহারকারী সার্চ ফলাফলের স্ক্রিনশট শেয়ার করে নানা মন্তব্য করছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের কোনো আনুষ্ঠানিক নামকরণ বা অবস্থান নয়। বরং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দলকে ব্যঙ্গ করে ‘চোরের দল’ শব্দবন্ধ ব্যবহার করে বিপুল পরিমাণ পোস্ট, ভিডিও, মিম ও ক্যাপশন তৈরি হয়েছে। ফলে গুগলের সার্চ অ্যালগরিদম ওই কী-ওয়ার্ডের সঙ্গে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সম্পর্ক তৈরি করে সংশ্লিষ্ট ফলাফল দেখাচ্ছে।

অবশ্য এমন আলোচনার পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ম্যাচ—১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। ওই ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে। ম্যাচের প্রথম গোলটি আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠিয়ে করেছিলেন। পরে তিনি গোলটির নাম দেন ‘হ্যান্ড অব গড’।

রেফারির চোখ এড়িয়ে করা ওই গোলটি বৈধ হিসেবে গণ্য হওয়ায় বিশ্বজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তবে একই ম্যাচে ম্যারাডোনা প্রায় অর্ধেক মাঠ একাই ড্রিবল করে আরেকটি অসাধারণ গোল করেন, যা পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিতি লাভ করে।

ফুটবলপ্রেমীদের একাংশের মতে, ১৯৮৬ সালের সেই বিতর্কিত গোলের স্মৃতি থেকেই প্রতিপক্ষ সমর্থকদের কেউ কেউ আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে ‘চোরের দল’সহ বিভিন্ন নামে উল্লেখ করে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ট্রোল, মিম ও পোস্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ‘চোরের দলের খেলা কবে’ সার্চটিও দ্রুত ভাইরাল হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গুগলের সার্চ ফলাফল মূলত ব্যবহারকারীদের অনুসন্ধান প্রবণতা, জনপ্রিয় কী-ওয়ার্ড এবং অনলাইন কনটেন্টের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রদর্শিত হয়। তাই কোনো সার্চ ফলাফলে একটি দল বা বিষয় উঠে আসা মানেই গুগলের পক্ষ থেকে সেই দল সম্পর্কে আনুষ্ঠানিক মন্তব্য বা অবস্থান নয়। এটি কেবলমাত্র কী-ওয়ার্ড ভিত্তিক গুগলের এলগরিদমের সার্চ রেজাল্ট।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});