মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা বিক্রিকালে গ্রামবাসীর হাতে আটক যুবককে পুলিশে সোপর্দ

ঢাকা ইনফো২৪
জুলাই ১৪, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ইয়াবা বিক্রিকালে গ্রামবাসীর হাতে আটক যুবককে পুলিশে সোপর্দ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

আটঘরিয়ার চাঁদভা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠানের মালিককে আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ১৩ জুলাই মোবাইল কোর্ট পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউএনওকে সহায়তা করেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ৪০ (খ, গ) মোতাবেক জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অপরদিকে চাঁদভা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ১২ জুলাই সুমন নামে এক যুবককে হাতেনাতে আটক করেন স্থানীয় সঞ্জয়পুর মাদকমুক্ত সংগঠনের সদস্যরা।

এলাকাবাসীর অভিযোগ, ওই যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদকমুক্ত সমাজ গড়তে এলাকাবাসী সম্মিলিতভাবে মাদক বিক্রিকালে সুমনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});