মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘মেসি মহাতারকা, কিন্তু আমাদেরও কেইন-বেলিংহ্যাম আছে’

ঢাকা ইনফো২৪
জুলাই ১৪, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

‘মেসি মহাতারকা, কিন্তু আমাদেরও কেইন-বেলিংহ্যাম আছে’

লিওনেল মেসি

X

লিওনেল মেসি

উত্তর আমেরিকা বিশ্বকাপে, আর্জেন্টিনাকে বলতে গেলে এটাই টানছেন লিওনেল মেসি। দলটির ১৭ গোলের ৮টিই তার করা। ইংল্যান্ড ছুটছে হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম জুটির কাঁধে সওয়ার হয়ে। মেসির প্রশংসা করলেও, নিজের দল নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডের।

চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায়, মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ৮টি করে গোল নিয়ে চূড়ায়। তাদের পেছনেই আছেন ইংল্যান্ডের কেইন ও বেলিংহ্যাম, দুজনের নামের পাশে গোল ৬টি করে। কোয়ার্টার-ফাইনালে জোড়া গোলে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন বেলিংহ্যাম।

মেসি এবারের বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ গোল পাওয়ার পর, কোয়ার্টার-ফাইনালে পাননি জালের দেখা। ওই ম্যাচে আলো ছড়িয়েছিলেন, আক্রমণভাগের অন্য দুই তারকা হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস। এখন পর্যন্ত মার্তিনেসের গোল ২টি। আলভারেস সুইজারল্যান্ড ম্যাচে খুলেছেন গোলের খাতা।

মেসিকে প্রশংসায় ভাসালেন পিকফোর্ড। ৩২ বছর বয়সি এই ইংলিশ গোলকিপারের দৃষ্টিতে আর্জেন্টাইন তারকা সর্বকালের সেরাদের একজন, কিন্তু নিজেদের সব বিভাগে নির্ভর করার মতো খেলোয়াড় আছে, দৃঢ় কণ্ঠে বললেন তিনি।

“আমি মেসিকে নিয়ে বলব, কেননা সে এই খেলাটির সর্বকালের সেরাদের একজন, কিন্তু আমাদের স্কোয়াডের মান এবং আক্রমণ, রক্ষণে আমাদের যে মেধা আছে, আমাদের যে একতা, সেটাও আপনি উপেক্ষা করতে পারবেন না। তিন বিভাগেই আমাদের মেধাবী খেলোয়াড় আছে এবং বুধবার সবকিছু একত্রিত করে ঝাঁপিয়ে পড়তে হবে।

“আমরা কেবল মেসিকে নিয়েই কথা বলতে পারি না। আর্জেন্টিনা ভালো দল এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু আমাদের দলের এগিয়ে যাওয়ার সামর্থ্য আছে এবং আমাদের রক্ষণ ভাঙা কঠিন।”

দ্বিতীয় সেমিফাইনালে ১৬ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার অভিযানে ছুটছে আর্জেন্টিনা। ১৯৬৬ সালের পর দ্বিতীয় শিরোপার স্বাদ নিতে মরিয়া ইংল্যান্ড। আর্জেন্টিনা বাধা পার হতে একটা দল হিসেবে খেলার প্রয়োজনীয়তা অনুভব করছেন পিকফোর্ড।

“আমাদের সেই দৃঢ়তা আছে। সেই ঐক্য ও মানসিকতা আছে। এগুলোই আমাদের একটি ভালো দল হিসেবে তৈরি করেছে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});