বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আগামীকাল খুলনা-মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


অক্টোবর ২১, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা পর্যবেক্ষণে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা বন্দরের জেটি এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তার।

নির্বাচনের পর সরকারপ্রধানের প্রথম খুলনা-মোংলা সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ সফরের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার হেলিকপ্টারে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের সম্ভাবনার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নলিয়ান এলাকায় চলছে প্রস্তুতি। ইতোমধ্যে বিদ্যালয় মাঠসহ আশপাশের এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি।

মোংলা বন্দরের কার্যক্রম সম্প্রসারণ, বন্দর ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলো সফরে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসবেন। এটি একটি সরকারি সফর হওয়ায় স্থানীয়ভাবে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। তবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসন ও স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্ভাব্য সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্ট গার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

তবে দাকোপে প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই বলে জানান তিনি।

এদিকে আগামী ৫ নভেম্বর আবারও খুলনা সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধনের কথা রয়েছে তার।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল—এই তিন গুরুত্বপূর্ণ খাতকে ঘিরে প্রধানমন্ত্রীর সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে নতুন গতি আনবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});