বুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জানা গেল কোন দুই দল খেলবে বিশ্বকাপ ফাইনাল!

ঢাকা ইনফো২৪
জুলাই ১৫, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জানা গেল কোন দুই দল খেলবে বিশ্বকাপ ফাইনাল!

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:০১ এএম   (ভিজিট : ০)

সম্পূর্ণ নিষ্প্রভ ছিল গতিদানব কিলিয়ান এমবাপ্পে

X

সম্পূর্ণ নিষ্প্রভ ছিল গতিদানব কিলিয়ান এমবাপ্পে

প্রায় একপেশে সেমিফাইনালে বর্তমান রানারআপ ফ্রান্সকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড।

ম্যাচের ৬২তম মিনিটে ফ্রান্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে  ব্যবধান দ্বিগুণ করেন লা রোজারা। দানি অলমোর দারুণ এক পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিং করেন পেদ্রো পোরো। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয় গোল হজম করে ম্যাচে আরও চাপে পড়ে যায় ফ্রান্স।

এর আগে ম্যাচের ১৯তম মিনিটে ফ্রান্সের পেনাল্টি বক্সের ভেতরে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ফাউল করেন এক ফরাসি ডিফেন্ডার। এতে স্পেনের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিক থেকে কোনো ভুল করেননি মিকেল ওয়ারজাবাল। তাঁর নেওয়া নিখুঁত শটে বল জড়িয়ে যায় ফ্রান্সের জালে। সেই গোলেই প্রথমে এগিয়ে যায় স্পেন। পরে পেদ্রো পোরোর গোলে ব্যবধান ২-০ করে সেমিফাইনালে নিজেদের অবস্থান আরও শক্ত করে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

তিন মিনিট পর একক চেষ্টায় ইয়ামাল তৃতীয়বার ফ্রান্সের জালে বল ঠেলে দেন। কিন্তু গোলটি উদযাপনের আগেই বাতিল হয় লাইন্সম্যান অফসাইডের পতাকা ওড়ালে। শেষ ডিফেন্ডার দিনিয়ের চেয়ে কয়েক মিলিমিটার এগিয়ে ছিলেন বার্সা তারকা।

এর আগে নবম মিনিটে ওলমো ফ্রান্সের বক্সের সামনে ফ্রি কিক আদায় করেন। বায়েনা কিক নেন। কিন্তু রক্ষণদেয়ালে আঘাত করে বল। ফ্রান্স দারুণ সুযোগ পেয়েছিল ১৪ মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে এমবাপে দ্রুত বল নিয়ে বক্সে ঢুকেছিলেন। তার সামনে কেবল পোরো ও গোলকিপার ছিলেন। কুবারসি ও লাপোর্তে তাদের পজিশনে থেকে এমবাপেকে রুখে দেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});