বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মাঝেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন আর্জেন্টিনার ফুটবলাররা। 

ম্যাচ জয়ের পর মাঠের ভেতরেই একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেন তারা, যা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার  আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করার পর আর্জেন্টিনার ফুটবলাররা একটি ব্যানার তুলে ধরেন। সেই ব্যানারে স্প্যানিশ ভাষায় লেখা ছিল— “লাস মালভিনাস সন আরহেনতিনাস”, যার অর্থ ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং মিডফিল্ডার জিওভানি লো চেলসোকে হাস্যোজ্জ্বল মুখে ব্যানারটি ধরে গ্যালারির দর্শকদের দিকে নাড়তে দেখা যায়। তবে এই ব্যানারটি মাঠের ভেতর কোথা থেকে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী— স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর কিংবা বৈষম্যমূলক কোনো ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক বা অন্য কোনো সরঞ্জাম প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে ফিফার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});