বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নেভিলের মতো ‘স্টুপিড’ হতে চান না রোমেরো

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

নেভিলের মতো ‘স্টুপিড’ হতে চান না রোমেরো

আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো-ইন্টারনেট

X

আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো-ইন্টারনেট

দ্বিতীয় সেমিফাইনালের আগে আর্জেন্টিনা দল নিয়ে কম কাটাছেঁড়া করেননি ইংল্যান্ডের সাবেক ফুটবলাররা। গ্যারি নেভিল তীব্র সমালোচনা করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণভাগ নিয়ে। ইংলিশদের হারিয়ে ফাইনালে উঠে দেশটির সাবেক ডিফেন্ডারের মন্তব্যের কড়া জবাব দিলেন ক্রিশ্চিয়ান রোমেরো।

আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোল হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযানের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার ও গত চার বিশ্বকাপে তৃতীয়বার ফাইনালে খেলতে যাচ্ছে লাতিন আমেরিকার দলটি।

শেষ চারে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পাওয়ার পর থেকেই বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে চলছিল ইংলিশদের চুলচেরা বিশ্লেষণ। বেশিরভাগই এগিয়ে রেখেছিলেন নিজেদের। আবার কেউ কেউ আর্জেন্টিনাকে নিয়ে হেয় করেও বলেছিলেন কথা।

ইংলিশ সাবেক রাইট-ব্যাক নেভিল যেমন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেস ও রোমেরোকে বলেছিলেন, ‘বিশ্বের সেরা-সবচেয়ে বাজে সেন্টার-ব্যাক জুটি।’ তার বিশ্বাস ছিল, আর্জেন্টিনার বিপক্ষে অন্তত দুটি গোল করবে ইংল্যান্ড। কিন্তু হলো উল্টোটা। এগিয়ে গিয়েও শেষ দিকে সাত মিনিটের মধ্যে দুই গোল হজম করে পরাজয়ের তেতো স্বাদ পেল ইংল্যান্ড। বিশ্বকাপের ফাইনালে খেলার অপেক্ষা আরও বাড়ল তাদের।

ম্যাচ শেষে ডিস্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে অভিজ্ঞ ডিফেন্ডার রোমেরো বলেন, “আমরা বিরক্ত ছিলাম, কারণ জিততে না পারলে তো অনেক কথাই শুনতে হতো। ইংল্যান্ডে তারা ম্যাচের আগে অনেক কথা বলেছিল। তাই তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, আশা করি তারা এখন খুব খুশি।”

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনা এখন আর অবাক করে না মার্তিনেসকে,‘ আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। তারা এসব নিয়ে কথা বলতে পছন্দ করে এবং আমরা মাঠে আমাদের কথা বলি।’

এরপরই নেভিলের মন্তব্যের সরাসরি সমালোচনা করেন রোমেরো। বিশ্লেষণের নাম করে কিছু সাবেক ফুটবলারের অন্যদের নিয়ে সমালোচনা করার প্রবণতা নিয়ে প্রশ্ন তোলেন টটেনহ্যাম হটস্পার অধিনায়ক।

“আমি শুধু আশা করি, অবসর নেওয়ার পর যেন নেভিলের মতো এতটা ‘স্টুপিড’ না হয়ে যাই এবং কোনো খেলোয়াড়ের সমালোচনা না করি। মাঠে সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে, আর সেখানে ভালো, খারাপ দুটোই হতে পারে। আমরা ফাইনালে উঠতে পেরে খুশি, কারণ আমরা ইতিহাস গড়ছি।”

অ্যান্থনি গর্ডনের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ভীষণ রক্ষণাত্মক হয়ে পড়ে তারা। আর সেই সুযোগে বল নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে এন্সো ফের্নান্দেসের চোখধাঁধানো গোলে সমতায় ফেরে তারা।

যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্তিনেস। ডান দিকে থেকে লিওনেল মেসির নিখুঁত ক্রসে লাফিয়ে উঠে হেডে জাল খুঁজে নেন ইন্টার মিলান অধিনায়ক।

শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});