ভালুকায় উত্তেজিত জনতার আগুনে পুড়ল মাদক কারবারির বসতঘর

ভালুকায় উত্তেজিত জনতার আগুনে পুড়ল মাদক কারবারির বসতঘর

ভালুকায় উত্তেজিত জনতার আগুনে পুড়ল মাদক কারবারির বসতঘর

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ০)

মাদক কারবারির বসতঘর

X

মাদক কারবারির বসতঘর

ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে মা-ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের বসতঘরে আগুন দিলে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে গ্রামের মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে গ্রামবাসী জামাল ড্রাইভারের ছেলে পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়দের অভিযোগ, পারভেজ, তার মা পারভীন আক্তার এবং জামাল ড্রাইভারের শ্যালক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। এ বিষয়ে একাধিকবার সতর্ক করার পরও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি বলেও দাবি করেন এলাকাবাসী।

আওলাতলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম শফিক বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকাবাসী একত্রিত হয়। পরে অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।”

আগুনে পারভেজের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।