সাতছড়িতে বন ও বন্যপ্রাণী রক্ষায় মতবিনিময় সভা

সাতছড়িতে বন ও বন্যপ্রাণী রক্ষায় মতবিনিময় সভা

সাতছড়িতে বন ও বন্যপ্রাণী রক্ষায় মতবিনিময় সভা

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ০)

মতবিনিময় সভা

X

মতবিনিময় সভা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় বন ও বন্যপ্রাণী রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) বিকালে সাতছড়ির রেঞ্জার মোবারক হোসেনের সভাপতিত্বে ও তেলমাছড়া বিট অফিসার মেহেদী হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক শফিক মিয়া  মহালদার।  

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ,সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট জীববৈচিত্র বন্যপ্রাণী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আউয়াল, চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইসা খান, চুনারুঘাট উলামা দলের সভাপতি আবুল কাশেম,পাইকপাড়া ইউনিয়ন যুবদলের নেতা কবির মিয়া, পাইকপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফুর রহমান, সাতছড়ি ত্রিপুরা পল্লীর হেড ম্যান চিত্ত রঞ্জন দেববর্মা, যুবদল নেতা ফাহিম মিয়া, মোনায়েম মিয়া। 

এছাড়াও সাতছড়ি রেঞ্জের বন বিভাগের ফরেস্ট গার্ড সহ সিএমসির সদস্যবৃন্দ। বক্তাগণ তাদের  বক্তরা সাতছড়ি বনের বন্যপ্রাণী ও গাছ রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সাতছড়ি বন ও বন্যপ্রাণী রক্ষায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে চোরাকারী দের চিহ্নিত করে আইনের আওতায় আনা সাতছড়ি সহ ব্যবস্থাপনা কমিটি নতুন করে গঠন করা বনের দোকানদারদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ময়লা আবর্জনা না করা, বনের গাছ রক্ষায় রাত এবং দিনে শিফট অনুযায়ী ডিউটি পালন করা।

সাতছড়ি বনে এলাকায় ডাকাতির বিরুদ্ধে বন বিভাগের নজরদারি বৃদ্ধি করাসহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।