রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলা বিশ্রামাগারের ফটকে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের খাদ্যশস্য থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এর আগে উপজেলা বিশ্রামাগারের হলরুমে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, রাঙামাটি সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে কৃষিবিদ কাজল তালুকদার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, সে লক্ষ্যে জেলা পরিষদ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});