রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টালিউডে কাজ করতে চান কাজল

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বলিউডে নন্দিত ও সফল অভিনেত্রী কাজল দেবগন। নব্বই দশক থেকে বলিউডে নিজের অভিনয়ের জাদু দেখিয়ে আসছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘বছরের বেস্ট ২০২৬’ সেরা অভিনেত্রীর সম্মাননা গ্রহণ করতে যান তিনি।

সেই অনুষ্ঠানেই এক প্রশ্নের জবাবে টালিউডে কাজ করতে আগ্রহ থাকার বিষয়টি জানিয়েছেন এই বলিউড কুইন। পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের জানা-অজানার প্রশ্নের মুখোমুখি হন কাজল।

তখনই এক সাংবাদিক জানতে চান, বাংলা সিনেমা দেখেন কিনা। প্রশ্ন শুনেই খানিকটা অস্বস্তিতে পড়লেন নায়িকা। তবে সেই অস্বস্তি কাটিয়ে তিনি উত্তর দিলেন ‘না’। তবে বাংলা সিনেমা করার সুযোগ হলে তিনি করতে রাজি আছেন বলেও জানান নায়িকা।

বাংলাটা ঠিক করে বলতে পারেন না কাজল। তবে বাংলা ভাষার প্রতি ভালোবাসা এইজন্য একটুও কম নয় এই অভিনেত্রীর। মনেপ্রাণে খাঁটি বাঙালি তিনি। এই ভাষার সাথে কাজলের সম্পর্ক পারিবারিকভাবেও গভীর।

কাজলের মা তনুজা ছিলেন একজন কিংবদন্তি অভিনেত্রী। তিনি হিন্দি সিনেমায় দাপুটে অভিনয়ের পাশাপাশি বাংলা সিনেমাতেও জনপ্রিয়তা পেয়েছিলেন। কাজল কি তার মায়ের মতোই হতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’

কিং খান থেকে শুরু করে বলিউড ভাইজান পর্যন্ত সবার সাথেই নায়িকা হিসেবে অভিনয় করেছেন কাজল। এককথায়, বলিপাড়ার বড় নায়কদের নায়িকা কাজল। কেউ কি কখনও কাজলকে বলেছেন তিনি ভীষণ কড়া, বড্ড বেশি অনুশাসনে রাখেন সবাইকে? এই প্রশ্নের জবাবে কাজল বললেন, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ।

বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে এক জন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});