বান্দরবানে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বান্দরবানে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বান্দরবানে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলা পাইন্দু ইউনিয়নের পাইন্দু খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৯ জুলাই) বিকাল ৪টা দিকে পাইন্দু ইউনিয়নের চান্দা পাড়া ও পাইন্দু পাড়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত পাইন্দু খালে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি রুমা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের সময় রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া,পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

পুলিশ জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।