অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসজনিত ক্ষতিগ্রস্তদেরকে পরিবারগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​সোমবার (২০ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। 

​এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে দ্বিতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৩০ জনকে চার হাজার টাকা করে এবং একজনকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, সকলে একসাথে কাজ করলে যেকোনো দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। উপজেলা প্রশাসন ও পিআইও এ ক্ষেত্রে অনেক আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তায় সরকারের এই মানবিক উদ্যোগ পর্যায়ক্রমে অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।