মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেসিদের নাচিয়ে বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশের মাটিতে স্পেন

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

মেসিদের নাচিয়ে বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশের মাটিতে স্পেন

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের ফাইনালে মেসিদের নাচিয়ে ট্রফি জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের পর বিশেষ বিমানে করে মাদ্রিদে পৌঁছান রদ্রি-পেদ্রিরা।

ইবেরিয়া এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে দেশে ফেরার পর মাদ্রিদের আদোলফো সুয়ারেজ বারাহাস বিমানবন্দরে অধিনায়ক রদ্রি ও প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন। এ সময় বিমানবন্দরে জড়ো হওয়া হাজারো সমর্থক করতালি ও উল্লাসে দলকে স্বাগত জানান।

দেশে ফিরেই স্প্যানিশ দল প্রথমে রাজপ্রাসাদে গিয়ে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতে অংশ নেন খেলোয়াড় ও কোচিং স্টাফ।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় ছাদখোলা বিশেষ বাসে করে মাদ্রিদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্বচ্যাম্পিয়নরা। 

উদযাপনের কেন্দ্রবিন্দু ছিল রাজধানীর ঐতিহাসিক প্লাজা দে সিবেলেস, যেখানে প্রায় ১০ লাখ সমর্থক বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন জানাতে জড়ো হন। উল্লাস, গান ও পতাকা ওড়ানোর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});