বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনাকে বিদায় বললেন তারকা ফুটবলার

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের আগেই তিনি নিশ্চিত করেছিলেন এটিই আর্জেন্টিনার হয়ে তার শেষ টুর্নামেন্ট। শিরোপা ধরে রাখার একদম কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও, নিজের শেষ বিশ্বকাপ অভিযানে আর্জেন্টিনা সবটুকু উজাড় করে খেলায় সন্তুষ্ট নিকোলাস ওতামেন্দি। আর এই সন্তুষ্টি নিয়েই জাতীয় দলকে বিদায় বললেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার।

৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার মার্চ মাসে জানিয়েছিলেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে আবেগঘন বিদায়ী বার্তায় সেটা নিশ্চিত করলেন ভ্যালেন্সিয়া, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি আর বেনফিকায় খেলা এই সাবেক ডিফেন্ডার।

ওতামেন্দি বিদায়ী বার্তায় লিখেছেন, ‘আমরা যেমনটা স্বপ্ন দেখেছিলাম, শেষটা তেমন হলো না। এটি খুব কষ্ট দিচ্ছে। কারণ এই ৫০ দিনের পেছনে ছিল অনেক ত্যাগ, কান্না, আশা আর এমন একটি দল-যারা এই জার্সিটার জন্য নিজেদের সবটুকু দিয়ে লড়েছে। আমি যদি চিরদিনের জন্য কিছু নিয়ে যেতে পারি, তবে তা হলো এমন এক অসাধারণ দলের সঙ্গে এই পথটুকু পার করার গর্ব। যারা কখনো বিশ্বাস হারায়নি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে এবং নিজেদের পুরো হৃদয় দিয়ে এই পতাকাকে রক্ষা করেছে।’

ওতামেন্দি আরও জানান, ‘প্রতিটি লড়াইয়ে পাশে থাকার জন্য এবং কখনো হাল না ছাড়ার জন্য আমার সতীর্থদের ধন্যবাদ। আর আর্জেন্টিনার সকল মানুষকে ধন্যবাদ—আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য, পাশে থাকার জন্য এবং বিশ্বের প্রতিটি কোণ থেকে ভালোবাসা জানানোর জন্য। আমাদের ভাঙা হৃদয় নিয়ে ফিরতে হচ্ছে, তবে নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার একটি আত্মতৃপ্তি আমাদের আছে। ফাইনালে জয় বা পরাজয় থাকবেই, কিন্তু কিছু জার্সি আছে যা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষা করতে হয়। আর এই জার্সিটাকে আমরা আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত রক্ষা করেছি। আর্জেন্টিনা সবসময়ই এগিয়ে থাকবে!’

বিশ্বকাপে আর্জেন্টিনার ৮ ম্যাচে ওতামেন্দি কেবল ১টিতে শুরুর একাদশে ছিলেন। তবে পুরো টুর্নামেন্টে তিনি ৭ ম্যাচে মাঠে নামেন। ফাইনালে প্রথমার্ধে লিসান্দ্রো মার্তিনেস আহত হলে বদলি খেলোয়াড় হিসেবেও নামেন তিনি।

আর্জেন্টিনার হয়ে ১৩৯ ম্যাচ খেলেছেন ওতামেন্দি। গোলও করেছেন ৮টা। তিনি জিতেছেন ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা আর একটি ফিনালিসিমার ট্রফি।

বেনফিকার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত মে মাসে বুয়েনস আইরেসে ফেরেন ওতামেন্দি। জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে তিনি খেলবেন রিভার প্লেটের হয়ে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});