বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাইবার সেলের উদ্যোগে কুষ্টিয়ায় ৪৫ মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সাইবার সেলের উদ্যোগে কুষ্টিয়ায় ৪৫ মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আন্তরিক প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার হওয়া হারিয়ে যাওয়া ৪৫টি মোবাইল ফোন আজ তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। 

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে উপস্থিত ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। তাই মোবাইল ফোন ব্যবহার ও বহনের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। 

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) অথবা প্রয়োজন অনুযায়ী মামলা করার মাধ্যমে আইনগত সহায়তা গ্রহণ করা উচিত। এতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তির সহায়তায় মোবাইল উদ্ধারের সম্ভাবনা বৃদ্ধি পায়।

পুলিশ সুপার আরও জানান, মোবাইল ফোন চুরি ও সংশ্লিষ্ট অপরাধ দমনে কুষ্টিয়া জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও মোবাইল চোর ও সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব ফয়সাল মাহমুদ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়ার কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকরা।

প্রযুক্তিনির্ভর পুলিশিং ও জনগণের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করছে। হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এই কার্যক্রম জেলা পুলিশের জনবান্ধব সেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});