ইরানের বিভিন্ন স্থানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা → Dhaka info24

ইরানের বিভিন্ন স্থানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৩, ২০২৬

ইরানের বিভিন্ন স্থানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:২২ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ইরানের বিভিন্ন অঞ্চলে আবারও ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে টানা ১১তম দিনের মতো ইরানে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে বুশেহর অঞ্চলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী।

বুশেহরের উপ-গভর্নর ফার্স নিউজকে জানান, এদিন সেখানে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এর আগে স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম হামলা হয়।

বুশেহরের পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তানের উপ-গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে।

এদিকে, এরও আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় দুজন নিহত হন। সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরও ত্রাণ কার্যক্রম চলমান থাকায় ক্রসিংটি খোলা রাখা হয়েছে।

সালামচেহ সীমান্তে নিহত দুজন ছাড়াও হামলায় আরও ১১ জন আহত হয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।