বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লিটনের বদলি হয়ে শ্রীলংকায় যাচ্ছেন সোহান

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

লিটন দাসের চোটে ফাঁকা হওয়া জায়গায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সুযোগ পেয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি গাল গ্যাল্যান্টসের হয়ে খেলতে বৃহস্পতিবার সকালে দেশ ছাড়ছেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সোহান। এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তিনি।

মূলত লিটন দাসের চোটেই এলপিএলের দরজা খুলেছে সোহানের জন্য। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ের পেশিতে চোট পান লিটন। সেই ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান বাংলাদেশের এই ওপেনার। এবার তার বদলি হিসেবে সোহানকে দলে ভেড়াল গাল গ্যাল্যান্টস।

সম্প্রতি জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছেন সোহান। সফরে তিনি তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে ৬, ৩১ ও ৩৮ রান। তবে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। দুই ইনিংসে করেন যথাক্রমে ৩ ও ৪ রান।

এলপিএলে গাল গ্যাল্যান্টসের ড্রেসিংরুমে জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজকে সঙ্গী হিসেবে পাবেন সোহান। চলতি আসরে দারুণ ছন্দে থাকা গাল গ্যাল্যান্টস বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। শক্তিশালী এই দলের হয়ে ভালো পারফরম্যান্স করে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});