বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ক্লাবের হয়ে না খেলে পোকার টুর্নামেন্টে, আবার বিতর্কে নেইমার!

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ক্লাবের হয়ে না খেলে পোকার টুর্নামেন্টে, আবার বিতর্কে নেইমার!

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

একদিকে মাঠে লড়ছে দল, অন্যদিকে দলের সবচেয়ে বড় তারকাকে দেখা গেলো পোকার টেবিলে। কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচে সান্তোসের জার্সিতে খেলেননি নেইমার। ক্লাব বলছে, তিনি ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। কিন্তু ম্যাচের দিনই একটি বড় পোকার টুর্নামেন্টে তার উপস্থিতির খবর প্রকাশ্যে আসতেই তা জন্ম দিয়েছে বিতর্কের। 

ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচে সান্তোসের সঙ্গে সফর করেননি নেইমার। তবে তার অনুপস্থিতিতেও দাপুটে ফুটবল খেলেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। ম্যাচে ৪-১ গোলের বড় জয় তুলে নেয় সান্তোস।

যদিও সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচিং স্টাফ ও মেডিকেল টিমের সিদ্ধান্তেই নেইমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে সর্বোচ্চ ফিটনেস ফিরে পাওয়ার জন্যই তাকে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে।

তবে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ম্যাচের দিনই সাও পাওলোতে অনুষ্ঠিত একটি বড় পোকার টুর্নামেন্টে দেখা গেছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

আর এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেক সমর্থকের অভিযোগ, দলের গুরুত্বপূর্ণ সময়েও পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া পেশাদারিত্বের সঙ্গে মানানসই নয় এবং এটি ক্লাবের প্রতি যথেষ্ট গুরুত্ব না দেওয়ারই ইঙ্গিত।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});