শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশকে বিশ্বকাপ খেলার পথ দেখালেন ডুলি

ঢাকা ইনফো২৪
জুলাই ২৪, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ এলেই যেন বাংলাদেশজুড়ে ফুটবল নিয়ে দেখা যায় অবিশ্বাস্য এক উন্মাদনা। ব্রাজিল না আর্জেন্টিনা, এই তর্কে মেতে ওঠে পুরো দেশ। যে দেশে এত উন্মাদনা, সেই দেশ কখনোই খেলতে পারেনি বিশ্বকাপে। বাংলাদেশ কোচ থমাস ডুলি এবার জানালেন বাংলাদেশ দলের বিশ্বকাপে পৌঁছানোর পরিকল্পনার কথা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপ ও বাংলাদেশের স্বপ্ন নিয়ে কথা বলেছেন ডুলি। তিনি বলছেন, এই দেশের ফুটবল উন্মাদনায় মুগ্ধ তিনি, ‘বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনায় আমি বিস্মিত হয়েছিল। এখানে বেশিরভাগ দর্শক ব্রাজিল ও আর্জেন্টিনাকে সমর্থন করে। এবারের আসরে অনেক ছোট দল খেলেছে। আমার প্রশ্ন, বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে?’

নিজের সেই প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন ডুলি, ‘পরের বিশ্বকাপে হয়তো আমরা খেলতে পারব না। হয়তো সেটা ১০, ১৫, ২০ বছর পর হতে পারে। সবকিছুই সম্ভব! তবে এটার জন্য আমাদের সঠিক পথে এগোতে হবে। আমাদের ভালো তরুণ ফুটবলার তৈরি করতে হবে। বিদেশ থেকে হয়তো কিছু ভালো মানের খেলোয়াড়ও আসবে। র‍্যাংকিংয়ে উন্নতি করতে হবে। তাহলেই ভবিষ্যতে কোন এক সময় আমরাও বিশ্বকাপে খেলতে পারব। ততদিন পর্যন্ত আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে।‘

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});