রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইংল্যান্ডকে হটিয়ে সিংহাসন পুনরুদ্ধার ভারতের

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ইংল্যান্ডকে হটিয়ে সিংহাসন পুনরুদ্ধার ভারতের

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ০)

উল্লাস করছেন ভারতের ক্রিকেটাররা

X

উল্লাস করছেন ভারতের ক্রিকেটাররা

টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান বেশিদিন ধরে রাখতে পারল না ইংল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে, ইংলিশদের হটিয়ে সিংহাসন পুনরুদ্ধার করল ভারত।

চলতি মাসের শুরুতে ঘরের মাঠে টি২০ সিরিজের পঞ্চম ম্যাচে ভারতকে হারিয়ে, তাদেরকে টপকেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ইংল্যান্ড। ঠিক ১৫ দিন পর আবারও চূড়ায় ফিরল শ্রেয়াস আইয়ারের দল।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি২০’র ওই সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত। প্রথম টি২০ বৃষ্টিতে ভেস্তে যায়, তারা হারে পরের চারটিই। তবে, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি এরই মধ্যে জিতে নিয়েছে ভারত। প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জয়ের পর, শনিবার দ্বিতীয়টিতে তারা জেতে ৯০ রানে। দুই দলের তৃতীয় ও শেষ ম্যাচ রোববার।

ভারত ও দুইয়ে নেমে যাওয়া ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এখন সমান ২৬৮। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে পরের স্থানগুলোয় যথাক্রমে আছে; অস্ট্রেলিয়া (২৬০), নিউ জিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০), ওয়েস্ট ইন্ডিজ (২৩৪), বাংলাদেশ (২২৪), শ্রীলঙ্কা (২২১), আফগানিস্তান (২২০)।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});