সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুর্গাপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের সমাবেশ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী বারমারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭শে জুলাই) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “ইভটিজিং কোনোভাবেই বরদাশত করা হবে না। কেউ ইভটিজিংয়ের শিকার হলে প্রথমে শিক্ষককে জানাবে। যদি বিচার না পাও, তাহলে দলবদ্ধভাবে সাহসের সঙ্গে প্রতিবাদ করবে। যে সাহসিকতার সঙ্গে ইভটিজারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, তাকে আমি ব্যক্তিগতভাবে এক হাজার টাকা পুরস্কার দেব।”

তিনি আরও বলেন, ইভটিজারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজ থেকে এ ধরনের অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মেয়েদের ১৮ বছরের আগে এবং ছেলেদের ২১ বছরের আগে কোনোভাবেই বিয়ে করা উচিত নয়। বাল্যবিয়ে শুধু আইনত দণ্ডনীয় অপরাধ নয়, এটি একটি সামাজিক অভিশাপ।” এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মাদকের ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন, “মাদক একটি সুন্দর জীবন, একটি পরিবার ও একটি সমাজকে ধ্বংস করে দেয়। তাই আজকের শিক্ষার্থীদেরই মাদকবিরোধী আন্দোলনের অগ্রভাগে থেকে সচেতনতা গড়ে তুলতে হবে। সকলেই একযোগে প্রতিবাদ গড়ে তুললে, সমাজে মাদক আর বাসা বাঁধতে পারবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারমারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মশিউর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, ২নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, সুবল চন্দ্র সরকার, এনামুল হক, অঞ্জলি ঘাগ্রা এবং বারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুপ্লার মৃ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});