সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

    

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,  বলেন শিশুরা ফুলের মতো। শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে।

এই শিশুদের লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণে কাজ করছে বাংলাদেশ জিয়া শিশু একাডমী। তাদের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই। যা এই অনুষ্ঠানের মাহাত্মকে অনেক গুন বাড়িয়ে দিবে। এই প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসবে নতুন নতুন প্রতিভাবান শিল্পী। তারা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী রাজধানী ঢাকায় চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে নতুন আরেকটি রিয়েলিটি শো শিশুশিল্পী প্রতিযোগিতা শাপলাকুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এ কথা ব্যক্ত করেন।

শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে রিয়েলিটি শো শাপলাকুঁড়ি এবার চ্যানেল আইতে উল্লেখ করে বলেন, আজ যারা দেশের অনেক খ্যাতিমান শিল্পী তাঁরা চ্যানেল আইয়েরই অবদানে।

যেখানে প্রতিভা সেখানেই আমরা এই স্লোগানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী এই প্রতিযোগিতার মূল আয়োজক। এবারের আয়োজনটি ১৪তম। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতে দেশের ১২ টি জোনে প্রাথমিক বিজয়ীরাই বিষয়ভিত্তিক নির্বাচনে ১৫টি একক এবং ৩টি দলীয় বিষয়ে অংশ নিবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি একক এবং ১ টি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিটি বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী এবং দুটি বিভাগে ২জন শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন হিসেবে নির্ধারিত হবে। এর প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইতে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ২৬ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে চ্যানেল আইতে এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর ওয়েবসাইটে।

প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা উপলক্ষে চ্যানেল আইতে এ  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় এমপি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা। এছাড়াও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া, এই রিয়েলিটি শো’র প্রকল্প পরিচালক রাজু আলীম । 

অতিথিরা বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ এবং তারা ফুলের মতো। এই শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে বাংলাদেশ জিয়া শিশু একাডমীর বিকল্প নেই। তাদের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই।  প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসবে নতুন প্রতিভাবান মুখ। তারা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে এবং দেশকে বিশ্বের কাছে পরিচিত করে তুলবে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});