সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নড়াইলে নসিমন থেকে পড়ে ব্যবসায়ী নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে নসিমন থেকে পড়ে ব্যবসায়ী নিহত

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ০)

নড়াইল সদর থানা

X

নড়াইল সদর থানা

নড়াইলের চিত্রা সেতুর প্রবেশমুখে লোহার বারে ধাক্কা লেগে নসিমন থেকে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন। 

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম মনির কাজি (৪৮)।

নিহত মনির কাজী লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুলা দীঘলিয়া গ্রামের রুকন কাজির ছেলে। আহত ব্যবসায়ীর নাম মিলন খান। তিনি একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়ার নিজ বাড়ি থেকে নসিমনে যশোরের ভাংগুড়া গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। দুপুর ১২টার দিকে সদর উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে উঠার সময় সেতুর লোহার উচ্চতানিরোধক বারের সঙ্গে মনির কাজীর মাথায় সজোরে আঘাত লাগে। এতে তিনি ও তার সঙ্গে থাকা অপর ব্যক্তি নসিমন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজীকে মৃত ঘোষণা করেন। আহত মিলন খান বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, “আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});