মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রাণনাশের হুমকির অভিযোগে পিয়ার জিডি: তদন্তের নির্দেশ আদালতের

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

প্রাণনাশের হুমকির অভিযোগে পিয়ার জিডি: তদন্তের নির্দেশ আদালতের

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ০)

জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল)

X

জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল)

প্রাণনাশের হুমকি ও অনুসরণের অভিযোগে নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আদালতে এদিন পিয়া জান্নাতুলের করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্তের অনুমতি সংক্রান্ত বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তিনি নিজেও আদালতে উপস্থিত ছিলেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, জিডির অভিযোগ তদন্তের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে বিচারক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

এর আগে গত ৮ জুলাই জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর বনানী থানায় জিডি করেন এই আইনজীবী। জিডিতে তিনি অভিযোগ করেন, সম্প্রতি এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেওয়ার পর থেকে তিনি লাগাতার হুমকির শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে।

পিয়া জিডির বর্ণনায় আরও জানান, প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কিছু ব্যক্তি বিভিন্ন স্থানে তাকে অনুসরণ করছে। এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন পার করছেন। যেকোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা থেকে তিনি পুলিশি সুরক্ষার আবেদন করেন।

নিরাপত্তা চাওয়ার পাশাপাশি জিডিতে নিজের অবস্থানও পরিষ্কার করেন পিয়া জান্নাতুল। তিনি উল্লেখ করেন, অতীত বা বর্তমানে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং এসব কর্মকাণ্ডের পেছনে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});