মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

চীনের সবচেয়ে বড় বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ারে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। 

১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে বিশেষ এই সুবিধার আওতায় আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় নথির সংখ্যা কমানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজু শহরে তিন ধাপে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশি আবেদনকারীরা সহজ প্রক্রিয়ায় ভিসার আবেদন করতে পারবেন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ক্যান্টন ফেয়ার ভিসার জন্য আবেদন করতে অফিসিয়াল আমন্ত্রণপত্রই হবে প্রধান এবং বাধ্যতামূলক নথি। 

তবে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করতে আগ্রহীরা চাইলে অনলাইন আবেদনের সঙ্গে পূর্ববর্তী চীনা ভিসা, ভ্রমণের তথ্য কিংবা প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটারের মতো অতিরিক্ত সহায়ক কাগজপত্রও জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অনলাইন ফরম পূরণের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অসম্পূর্ণ বা ভুল তথ্য থাকলে আবেদন গ্রহণ করা হবে না এবং সংশোধনের জন্য তা ফেরত পাঠানো হতে পারে। তাই ভ্রমণ পরিকল্পনায় বিলম্ব এড়াতে নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আবেদন করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

একই সঙ্গে জাল বা পরিবর্তিত আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা ভুয়া নথি জমা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দূতাবাস বলেছে, এ ধরনের অনিয়ম ধরা পড়লে শুধু বর্তমান আবেদনই নয়, ভবিষ্যতের ভিসা আবেদনও নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা আবেদন পূরণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করার প্রয়োজন নেই। আবেদনকারীদের নিজ দায়িত্বে ফরম পূরণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিসা সেবা প্রদানের জন্য কোনো এজেন্ট বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি বলেও স্পষ্ট করেছে তারা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময়সীমা এবং প্রবেশের সংখ্যা দূতাবাস সংশ্লিষ্ট নীতিমালা ও আবেদনকারীর পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করবে।

এ ছাড়া ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘বিশেষ যোগাযোগ’ বা ‘বিশেষ চ্যানেলে ভিসা’—এ ধরনের প্রলোভনমূলক দাবির বিষয়ে সতর্ক থাকতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});