চবি ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, দায়িত্বে মাহাথির-ইসমাঈল

চবি ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, দায়িত্বে মাহাথির-ইসমাঈল

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। একবছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মাহাথির এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইসমাঈল।

সোমবার (২৭ জুলাই) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকার মজুমদারের যৌথ সইয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে জসিম উদ্দিন ও এস এম ওমর মুসন্নাকে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর হাসনাত সিদ্দিক তন্ময়, স্বাধীন সিদ্দিকী, মো. হিমেল খান এবং মো. সাব্বির আহমেদ।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন ও মো. সাইদুর রহমান সাদিদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন পলাশ মোল্লা, আবু সালেহ ইবরাহীম এবং মো. রেজওয়ানুল ইসলাম।

এ ছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. উলফাতুল রহমান রাকিব। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ আলী সামি, মো. রেদওয়ান ও মো. সোহাইদুল সার্দ শাহর।

কমিটিতে সাহিত্য ও সংস্কৃতি, ত্রাণ, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, সমাজসেবা ও পরিবেশ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া, যোগাযোগ ও আবাসন, স্বাস্থ্য, কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান, দফদর, মিডিয়া ও প্রচার, অর্থ, আইন ও মানবাধিকার এবং ক্যারিয়ার ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক ও সহসম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীলদের মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।