বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আট সিনেমা নিয়ে ডালাসে শুরু হচ্ছে বাংলা চলচ্চিত্র উৎসব

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

আট সিনেমা নিয়ে ডালাসে শুরু হচ্ছে বাংলা চলচ্চিত্র উৎসব

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে আবারও পর্দা উঠছে ‘বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস’ (বিএফএফডি)-এর। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে আগামী ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে উৎসবটির নবম আসর। তিন দিনব্যাপী এ আয়োজনে প্রদর্শিত হবে চারটি পূর্ণদৈর্ঘ্য ও চারটি স্বল্পদৈর্ঘ্যসহ মোট আটটি বাংলা চলচ্চিত্র।

আয়োজক প্রতিষ্ঠান সৃজনের হাট জানিয়েছে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফে-তে অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবের লক্ষ্য প্রবাসে বাংলা চলচ্চিত্রকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মকে নিজস্ব ভাষা ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রাখা। উৎসবের উদ্বোধনী দিনে, ৩১ জুলাই, প্রদর্শিত হবে দর্শকপ্রিয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উৎসব’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিলীন’। ১ আগস্ট প্রথম প্রদর্শনীতে থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অনাবৃত’ ও স্বল্পদৈর্ঘ্য ‘মনিহারা’। একই দিন দ্বিতীয় প্রদর্শনীতে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্বার্থপর’ এবং স্বল্পদৈর্ঘ্য ‘আমার কমরেড’।

উৎসবের সমাপনী দিন ২ আগস্ট প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কর্পূর’ এবং স্বল্পদৈর্ঘ্য ‘মিষ্টি বাতাসের ঘ্রাণ’।

আয়োজকদের ভাষ্য, ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে টানা নয় বছর ধরে উৎসবটি বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষার স্বাধীন চলচ্চিত্র আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরছে। এই সময়ে শতাধিক চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি নির্মাতা ও দর্শকদের অংশগ্রহণে এটি উত্তর আমেরিকায় প্রবাসী বাঙালিদের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});