কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন, ৮ নৌকা জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:৩৯ পিএম (ভিজিট : ০)
X
ছবি : প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের সতেরোহাতী মহাদেও এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ৬টি পৃথক মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরও একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৮টি স্টিলের নৌকা এবং আনুমানিক ১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু জনসম্মুখে নদীতে ফেলে দেওয়া হয়। জব্দকৃত নৌকাগুলো পুলিশের এসআই মো. জাহাঙ্গীর হোসেনের জিম্মায় রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
