বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে এক ঘণ্টা পরীক্ষা, বরখাস্ত কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে এক ঘণ্টা পরীক্ষা, বরখাস্ত কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও পরীক্ষায় কর্তব্যরত ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। 

বরখাস্তকৃত কেন্দ্র সচিবের নাম মাওলানা মোঃ আলতাফ হোসাইন। তিনি ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও আলিম পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব। ট্যাগ অফিসারের নাম সাইফুর রহমান। তিনি মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার।

জানা গেছে, গতকাল বুধবার আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথমপত্র বিষয়ের পরীক্ষা ছিলো। পরীক্ষা কেন্দ্রে নাগেশ্বরী কামিল মাদ্রাসার একজন অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে নিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রায় ১ ঘন্টা পরীক্ষা নেয়ার পর উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে বিষয়টি জানতে পারেন। পরে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার প্রশ্নপত্র এনে সময় বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেয়া হয়। পরবর্তীতে দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে বরখাস্ত করে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবেনা এ মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং সহকারি অধ‍্যাপক মাওলানা মোঃ মাহবুবুল আলমকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হোসাইন জানান, ঐ অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র আমাদের কেন্দ্রে আসেনি। ঐ পরীক্ষার্থীর প্রশ্নপত্র এসেছিলো নাগেশ্বরী কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে। পরবর্তীতে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন হলেও নাগেশ্বরী কেন্দ্র থেকে প্রশ্ন পাঠানো হয়নি। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানান, পরে প্রশ্নপত্র সংগ্রহ করে ঐ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে সাময়িক বরথাস্ত করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, নাগেশ্বরী কামিল মাদরাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী পরীক্ষা কেন্দ্রে এবং ভূরুঙ্গামারী পরীক্ষার্থীরা নাগেশ্বরী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন