শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বার্সেলোনা অধ্যায়ের ইতি, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ধারে খেলার অধ্যায় শেষ করে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

মৌসুম শেষে রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। তার পরিবর্তে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংল্যান্ডের উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে দলে ভিড়িয়েছে লা লিগার চ্যাম্পিয়নরা।

২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচ খেলেছেন রাশফোর্ড। এই সময়ে তিনি ১৪টি গোল করার পাশাপাশি ১৪টি গোলে সহায়তাও করেছেন। লা লিগা শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষ করে এখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার কথা রয়েছে এই ইংলিশ তারকার। বর্তমানে ক্লাবটির দায়িত্বে আছেন তার সাবেক সতীর্থ মাইকেল ক্যারিক। বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডেই থাকার সম্ভাবনাই বেশি রাশফোর্ডের, যদিও তার ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বার্সেলোনাকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রাশফোর্ড লিখেছেন, ‘এখানে আমার সময়টাকে এত ইতিবাচক ও স্মরণীয় করে তোলার জন্য ক্লাবের সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি এবং অনেক বিশেষ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।’

রাশফোর্ডের বিদায়ী বার্তার জবাবে বার্সেলোনার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও শুভকামনা জানানো হয়। ক্লাবটি লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সবসময় আমাদের একজন হয়ে থাকবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের বর্তমান চুক্তির এখনও দুই বছর বাকি রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে তিনি ইউনাইটেডের জার্সিতে আর মাঠে নামেননি। ওই মৌসুমের শেষভাগে ধারে খেলেন অ্যাস্টন ভিলায়। পরে ২০২৫-২৬ মৌসুমের জন্য বার্সেলোনায় যোগ দেন তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});