শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৭

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৭

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদেন।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানী আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এটি আলজেরিয়ার সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর একটি।  দুর্ঘটনার পর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, বাসটি খাদে কাত হয়ে পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ ফেরকিউই জানান, রাস্তার একটি বিপজ্জনক বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তার ধারণা। আরেক প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম বলেন, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তিনি কয়েকজন আহত যাত্রীকে খাদ থেকে তুলে আনেন।

তিনি জানান, ঘটনাস্থলে কয়েকজনকে মৃত এবং অনেককে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। কয়েকজনের শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনেকের গুরুতর আঘাত ছিল।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});