শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে তারেক রহমানের পক্ষে নগদ অর্থ সহায়তা

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে তারেক রহমানের পক্ষে নগদ অর্থ সহায়তা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ০)

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন বিএনপি নেতা আশিক

X

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন বিএনপি নেতা আশিক

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মফিজুর রহমান আশিক।

শনিবার (১ আগস্ট) দুপুরে বাঁশখালী পৌরসভার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এসব নগদ অর্থ তুলে দেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাঁশখালীতে। পৌরসভার সে সব ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি।’

তিনি আরও বলেন, ‘সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় ত্রাণসামগ্রী বিতরণকালে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এসএম আশেক উল্লাহ, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা জিহান, উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});