শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রত্যন্ত অঞ্চলের মেধাবীদের পাশে EduRise ফাউন্ডেশন, জুরাছড়িতে শুরু মেধাবৃত্তি কার্যক্রম

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

প্রত্যন্ত অঞ্চলের মেধাবীদের পাশে EduRise ফাউন্ডেশন, জুরাছড়িতে শুরু মেধাবৃত্তি কার্যক্রম

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করে একটি আদর্শ, মেধাভিত্তিক ও সৃজনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে EduRise ফাউন্ডেশন। 

চলতি অর্থবছর থেকে রাঙামাটির জুরাছড়ি উপজেলার ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আগামী বছর থেকে উচ্চশিক্ষায় আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীদের জন্যও বৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি।

শনিবার (১ আগস্ট ২০২৬) ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৯ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈদং ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও EduRise ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাধনানন্দ চাকমা। তিনি বলেন, “প্রত্যন্ত অঞ্চলের কোনো মেধাবী শিক্ষার্থী যেন আর্থিক সংকটের কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে সেই লক্ষ্য নিয়েই EduRise ফাউন্ডেশনের এ উদ্যোগ। শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  লাল কুমার চাকমা, চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি শংকর চাকমা এবং  মৈদং ইউনিয়ন পরিষদের সদস্য অনিল চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন EduRise ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং ১৩৮ নম্বর মৈদং মৌজার  হেডম্যান  সুজন চাকমা। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষার মান উন্নয়নে EduRise ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মেধাবৃত্তি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  বিশ্বকর্মা চাকমা।

অনুষ্ঠি শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য EduRise ফাউন্ডেশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});