রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গার্দিওলাকে ছাড়া প্রথম ম্যাচেই হারল সিটি

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ম্যানচেস্টার সিটিতে এক দশকের সাফল্য শেষে গত মৌসুমে বিদায় নিয়েছেন পেপ গার্দিওলা। স্প্যানিশ কোচকে ছাড়া প্রথমবার খেলতে নেমে শুরুটা ভালো হলো না সিটির। হংকংয়ে আসাহি সুপার ড্রাই ট্রফির ফাইনালে ইন্টার মিলানের কাছে টাইব্রেকারে হেরে মৌসুমের প্রথম শিরোপা হাতছাড়া করেছে সিটিজেনরা।

১৪তম মিনিটে সিটি এগিয়ে যায় আতোয়ান সেমেনিওর গোলে। ইন্টার গোলকিপার জোসেপ মার্তিনেসের দারুণ এক সেভে দ্বিতীয় গোল পাননি সেমেনিও।

কয়েক মিনিট পর জামাল ইদ্রিসুর ক্রস সিটি রক্ষণভাগ ক্লিয়ার করতে ব্যর্থ হলে বেঞ্জামিন পাভা পেনাল্টি স্পটের কাছ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।

বিরতির পর দুই দলই সুযোগ পেয়েছে। তবে গোলের দেখা পায়নি কেউই। দুই দলের বেশ কিছু শট পোস্টে লেগে ফিরে এসেছে।

নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ এ। এরপর টাইব্রেকারে সিটিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে ইন্টার।

হার দিয়েই তাই যাত্রা শুরু হলো সিটি কোচ এনসো মারেসকার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});