রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

একটি সচেতন সিদ্ধান্তেই প্রাণে বাঁচল অজগর, শ্রীমঙ্গলে প্রশংসিত উদ্যোগ

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

একটি সচেতন সিদ্ধান্তেই প্রাণে বাঁচল অজগর, শ্রীমঙ্গলে প্রশংসিত উদ্যোগ

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১১:২১ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলের হাইল হাওরের একটি ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করে নিরাপদে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার  সকাল ৮টার দিকে হাইল হাওরে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় স্থানীয় কৃষকরা হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান। উদ্ধারকারী দলের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগের কোনো নম্বর না পাওয়ায় উপস্থিত কয়েকজন সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।

এ সময় স্থানীয় সচেতন এক ব্যক্তি মুহিবুর রহমান সবাইকে সাপটি হত্যা না করার জন্য অনুরোধ করেন। পরে অনেক খোঁজাখুঁজির পর তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মোবাইলে যোগাযোগ  করে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় অজগর সাপটি উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মুহিবুর রহমানের সচেতন ভূমিকার প্রশংসা করা হয়। ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, তাঁর সময়োপযোগী উদ্যোগের কারণেই একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেয়েছে।

পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বনপ্রাণী  বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, অজগরটিকে লাউয়াছড়া বনে নেওয়া হয়েছে। সেখানে ১–২ দিন পর্যবেক্ষণে রাখার পর শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে প্রাকৃতিক আবাসস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, অজগর পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বিষ সরীসৃপ। এটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোথাও অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত বা ক্ষতিগ্রস্ত না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা উদ্ধারকারী সংস্থাকে দ্রুত খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});