রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘পেরেক’ দিয়ে থামানো হলো চলন্ত বাস, যেভাবে লুট ৫৭ লাখ টাকা!

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

‘পেরেক’ দিয়ে থামানো হলো চলন্ত বাস, যেভাবে লুট ৫৭ লাখ টাকা!

৫৭ লাখ টাকা লুট

X

৫৭ লাখ টাকা লুট

টেকনাফে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস থামিয়ে গুলি ও ছুরিকাঘাত করে বিকাশের দুই কর্মীর কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুট করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। 

এ ঘটনায় বিকাশের তিন কর্মী আহত হয়েছেন। আজ রবিবার (২ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে উপজেলার দমদমিয়া ১৪ নম্বর সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের একজন মো. আরমান। তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং হ্নীলা ও লেদা এলাকার বিকাশের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর দুজন হলেন বিকাশের টেকনাফ এজেন্সির সেলসম্যান সাকিব ও একরাম।

যেভাবে থামানো হলো চলন্ত বাস

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশের টেকনাফ এজেন্সির কর্মী আরমান, সাকিব ও একরাম টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে ৫৭ লাখ টাকা তোলেন। তারা হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এজেন্টের কাছে এই টাকা পৌঁছে দিতে ‘পালকী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে ওঠেন।

দমদমিয়া এলাকার ১৪ নম্বর সেতু এলাকায় পৌঁছালে সশস্ত্র দুর্বৃত্তরা বাসের গতিরোধ করার জন্য সড়কের ওপর পেরেক লাগানো গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়। এতে চালক বাসটি থামিয়ে দেন। বাসটি থামলে ভেতরে ঢুকে পড়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা। 

তারা সরাসরি বিকাশের কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়, মারধর করে এবং গুলি ছোড়ে। হামলায় এরিয়া ম্যানেজার আরমান গুলিবিদ্ধ হন এবং অন্য দুজন আহত হন। পরে বিকাশ কর্মীদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি করতে করতে বাসের ঠিক পশ্চিমে অবস্থিত পাহাড়ি দুর্গম এলাকায় পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এরপর আহত তিন কর্মীকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় অপরাধীদের পাশাপাশি রোহিঙ্গা দুষ্কৃতকারীরাও জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তারা বলছেন, নতুন কায়দায় বাসটি থামানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও হেলপারকে আটক করে। 

আহত আরমান বলেন, ‌‘অস্ত্রধারী দলের সঙ্গে বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কিনা, তা তদন্ত করে দেখা উচিত। কারণ আমরা নগদ টাকা বহন করছি—এ তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানলো, তা বোধগম্য নয়। এ ছাড়া গুলি শুরু হওয়ার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল, সেটিও রহস্যজনক। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});