সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে অবৈধ এলপিজি ‘ক্রস ফিলিং’ গুদামে মধ্যরাতে অভিযান, খালি সিলিন্ডার জব্দ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

চন্দনাইশে অবৈধ এলপিজি ‘ক্রস ফিলিং’ গুদামে মধ্যরাতে অভিযান, খালি সিলিন্ডার জব্দ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে এলপিজি গ্যাসের ‘ক্রস ফিলিং’ কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

তবে অভিযানের আগেই প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদুরপাড়া রাস্তার মাথার পূর্ব পাশে পুতুন তালুকদার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

অভিযানকালে গুদাম থেকে অবৈধ গ্যাস ক্রস ফিলিংয়ে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও ৫০টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। 

প্রাথমিক তদন্তে জানা যায়, কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লাইসেন্সবিহীন ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে এলপিজি গ্যাস ক্রস ফিলিংয়ের সত্যতা পাওয়া যায়। তবে অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, অবৈধভাবে এলপিজি গ্যাস ক্রস ফিলিং জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অভিযানকালে আনুমানিক ৫০টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। বিধি অনুযায়ী এসব সিলিন্ডার নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এছাড়া জব্দ করা ভরা সিলিন্ডার দ্রুত নিষ্পত্তির সরকারি নির্দেশনা থাকায় সেগুলোও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত নিলামে করা হবে।

স্থানীয়দের দাবি, এ ধরনের অবৈধ গ্যাস ক্রস ফিলিং কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তারা নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});