সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:০১ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় শিহাব (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শিহাবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া এলাকায় ফরহাদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শিহাব মসজিদ পাড়ার মুক্তার হোসেনের ছেলে।

শিহাবের বড় ভাই মোঃ সোহাগ বলেন, সকালে এলাকার ১০/১২ জন যুবক মসজিদপাড়ার আমির মোঃ হোসেনের ছেলে ফরহাদ মিয়ার বাড়িতে গিয়ে মাদক ব্যবসা এবং সেবন করতে মানা করেন। এসময় আমার ভাইও যুবকদের সাথে যায়। কিন্তু ফরহাদ এলাকার যুবকদের কথার গুরুত্ব দেয়নি। যুবকরা ফিরে আসে।

সন্ধ্যায় ফরহাদের বাসায় তার শ্যালকরা অবস্থান নেয় খবর পেয়ে এলাকার দুজন মুরব্বীকে সাথে নিয়ে আমার ভাইসহ আরও কয়েজন আবারও তার বাড়িতে যায়। এসময় মাদকের বিষয়ে কথা বলার এক পর্যায়ে ফরহাদ ও তার শ্যালক কোরবান, ইমানসহ অন্যরা যুবকদের উপর অতর্কিত হামলা করে। হামলায় শিহাবের মাথায় দায়ের কুপে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা হাসপাতাল ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে সোমবার দুপুর পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});