Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিল্লাল হোসেন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা সদর উপজেলা কালিরবাজার ইউনিয়নের রায়চর গ্রামে বিল্লাল হোসেন হত্যাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্ত্রী, কন্যা ও পুত্রসহ স্থানীয়রা। শনিবার (২৮ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের রায়চো উত্তর দীঘলগাঁও এলাকাতেও স্থানীয়দের উদ্যোগে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তাদের স্বজন হারানোর বেদনা তুলে ধরেন। বিশেষ করে শিশু কন্যার হৃদয়বিদারক কান্নায় উপস্থিত সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। বক্তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আনিছুর রহমান, রোকেয়া বেগম ও রবিউল আলম জিহাদকে এখনো গ্রেফতার করা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এমন নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কুমিল্লা সদর উপজেলা কালিরবাজার ইউনিয়নের রায়চর গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই বিল্লাল হোসেন খুন হন। এ ঘটনায় চাঁদনী আক্তার নিপা বাদী হয়ে তিনজনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় ১৩ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলো – কালিরবাজার এলাকার রায়চো উত্তর দীঘলগাঁও এলাকার আব্দুল মালেক ভূইয়ার পুত্র আনিছুর রহমান, আনিছুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম, ও পুত্র রবিউল আলম জিহাদ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।